মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

ডুয়েল কারেন্সি প্রি-পেইড কার্ড নিয়ে এলো সোশ্যাল ইসলামী ব্যাংক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:

বিভিন্ন সুবিধা সংযোজন করে ডুয়েল প্রি-পেইড কার্ড নিয়ে এসেছে বেসরকারি খাতের সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। দেশে-বিদেশে যেন সহজে ব্যবহার করা যায় সেলক্ষ্যে এই কার্ড অত্যন্ত সময়োপযোগী করে প্রণয়ন করা হয়েছে।

আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সোশ্যাল ইসলামী ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এটি এমন একটি ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড, যা দেশে ও বিদেশে যেকোনো এটিএম ও বিক্রয়কেন্দ্রসহ (পয়েন্ট অব সেল টার্মিনাল) বিভিন্ন ই-কমার্স লেনদেনে ব্যবহার করা যাবে। এসআইবিএল ডুয়েল প্রি-পেইড কার্ডের মাধ্যমে শিক্ষার্থীরা দেশে-বিদেশে তাদের পড়ালেখার টিউশন ফি পরিশোধের পাশাপাশি আইইএলটিএস, টোফেল, জিআরই ইত্যাদির ক্ষেত্রে পেমেন্টে প্রদান করতে পারবেন।

এছাড়াও ফ্রিল্যান্সারদের জন্য রয়েছে বাড়তি সুবিধা। এই কার্ডের মাধ্যমে সহজেই গুগল, উইন্ডোজ, ব্ল্যাকবেরিসহ বিখ্যাত অনলাইন কোম্পানির রেজিস্ট্রেশন বা লাইসেন্স ফিসহ বিভিন্ন সেবাগ্রহণের পেমেন্ট করা যাবে।

অনলাইন প্রশিক্ষণ, ভেন্ডর সার্টিফিকেশন প্রোগ্রাম, ওয়েবসাইটের ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং এবং ক্লাউড সলিউশনসহ বিভিন্ন পেমেন্ট এসআইবিএল ডুয়েল প্রি-পেইড কার্ডের মাধ্যমে অনায়াসেই করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ