মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

বগুড়ায় করোনায় আরেক সাংবাদিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বগুড়ার প্রবীণ সাংবাদিক মুক্তিযোদ্ধা সাইদুজ্জামান তারা (৭০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার রাত ৯টার দিকে মোহাম্মদ আলী হাসপাতালে তার মৃত্যু হয়।

সাইদুজ্জামান তারা বগুড়া থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক হাতিয়ার’ এর নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি মৃত্যুর পূর্ব পর্যন্ত সেক্টর কমান্ডারস ফোরামের রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বগুড়া মোহাম্মদ আলী হাসপতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. খায়রুল বাশার মোমিন জানান, শহরের সুত্রাপুরের বাসিন্দা সাইদুজ্জামান তারা ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন। কদিন আগে তার শ্বাসকষ্ট শুরু হলে গত ২৪ জুন বুধবার তিনি পরীক্ষার জন্য নমুনা দেন।

এরপর ২৫ জুন বৃহস্পতিবার রাত সোয়া ১টায় তাকে মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়। এক পর্যায়ে সাইদুজ্জামান তারার অক্সিজেনের মাত্রা অস্বাভাবিক কমে যায়। শুক্রবার রাত ৯টার দিকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেয়ার সময় তিনি মারা যান। তবে এর আগে শুক্রবার বিকেলেই তার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন জানান, সাইদুজ্জামান তারা বগুড়া থেকে ১৯৭২ সালে প্রকাশিত ‘দৈনিক বাংলাদেশ’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। বগুড়া প্রেসক্লাবের প্রবীণ এই সদস্য পরবর্তীতে একাধিক দৈনিকে কাজ করেছেন।

এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ৪ জুন ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার আরেক প্রবীণ সাংবাদিক মোজাম্মেল হক তালুকদার মারা যান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ