আন্তর্জাতিক ডেস্ক
বৌদ্ধ রাজ্য থেকে ইসলামি সালতানাতে রূপান্তরের ৯০০ হিজরি বছর পূর্তি উদযাপন করছে ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মালদ্বীপ। প্রচলিত ইতিহাস অনুযায়ী, ৫৪৮ হিজরি বা ১১৫৩ খ্রিস্টাব্দে দেশটিতে ইসলাম আগমন করে। এ উপলক্ষে রোববার দেশজুড়ে ধর্মীয় আলোচনা, খুতবা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রায় নয় শতাব্দী ধরে মালদ্বীপের মানুষের জীবন, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের সঙ্গে ইসলামের গভীর সম্পর্ক স্মরণ করতেই এসব আয়োজন করা হয়েছে। রাষ্ট্রীয় অনুষ্ঠানে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু।
এ উপলক্ষে হুলহুমালেতে ‘সুলতান মুহাম্মদ ইবনে আবদুল্লাহ গ্র্যান্ড মসজিদ ও à¦