মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বাজিতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যনসহ ১২ জন করোনামুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যানসহ ১২ জন করোনামুক্ত হয়েছে। ফলোআপ নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষে উক্ত ১২ জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়।

বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত আবাসিক (আরএমও) ও রোগ নিয়ন্ত্রণ (এমওডিসি) কর্মকর্তা ডা: তাহলিল হোসেন শাওন বলেন, ১২ জন রোগীর ফলোআপ নমুনা পরীক্ষার রিপোর্টের ফলাফল নেগেটিভ আসায় তাদেরকে সুস্থ ঘোষণা করা হয়।

যারা করোনামুক্ত হলেন- বাজিতপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহা. মাসুদ মিয়া (৫৩), গাজীরচর ইউপি চেয়ারম্যান জুয়েল মিয়া (৪০), দড়ি ঘাগটিয়া গ্রামের তাসলিমা আক্তার রুবি (৪৫), বাজিতপুর পৌরসভার মুথরাপুর মহল্লার মৃনাল কান্তি পাল (৬৫), পশ্চিম বাজিতপুর এলাকার আওয়াল কুফিয়া আকিক (৪১), নিগার সুলতানা (২৭), সায়দা মনামি (৬), হিলচিয়া গ্রামের সুজিত সাহা (৫৫), পৌর এলাকার বসন্তপুর মহল্লার অভিজিৎ বনিক (৩৭), কৈকুরী মোল্লা বাড়ির হারুন মোল্লা (৪৫), উত্তর সরারচর গ্রামের মুহা. নাদিম মিয়া (২৩) ও উপজেলার গাজীরচর ইউনিয়নের নাসরিন আক্তার (৩৫)।

নতুন করে সুস্থ ১২ জনকে নিয়ে উপজেলায় সর্বমোট ৫০ জন করোনামুক্ত হলেন। উপজেলায় মোট আক্রান্ত হয়েছিলেন ৮২ জন। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ