মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যা দুর্গত মানুষের পাশে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া মাদরাসার বৈদ্যুতিক বোর্ডে বিস্ফোরণ, দগ্ধ ৫ শিক্ষার্থী চট্টগ্রাম–কক্সবাজারে বন্যা দুর্গতদের মধ্যে আমিরে মজলিসের ত্রাণ বিতরণ ইসলামোফোবিয়া মোকাবিলায় রাবেতার সঙ্গে কাজ করবে পাকিস্তান দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু

বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পিসিআর ল্যাব বসছে রাঙামাটিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পার্বত্য জেলা রাঙামাটিতে বহুল কাংখিত এবং প্রতীক্ষিত পলিমারেজ চেইন রিঅ্যাকশন (পিসিআর) ল্যাব বসছে।

শুক্রবার সকালে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে ৬৯ লাখ টাকার চেক রাঙামাটির সিভিল সার্জন ডা: বিপাশ খীসার হাতে তুলে দিয়েছেন রাঙামাটির করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পক্ষ থেকে রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ অথনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা)’র নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী।

সকালে সভা শুরু হওয়ার আগেই সিভিল সার্জনের হাতে এই চেক তুলে দিয়েছেন পবন চৌধুরী। এই সময় সিভিল সার্জন ও রাঙামাটির দায়িত্বশীলরা পার্বত্য রাঙামাটিবাসীর পাশে দাঁড়ানোর বসুন্ধরা গ্রুপের ভূয়সী প্রশংসা করেছেন। রাঙামাটির জেলা প্রশাসক, পার্বত্যবাসীর পাশে দাঁড়ানোর রাঙামাটিবাসীর পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপ ও সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন- রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পুলিশ সুপার আলমগীর কবিরসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও শীর্ষ কর্মকর্তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ