শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি

১৬ জুলাইয়ে সীমিত পরিসরে কাজ শুরু করবে বিএনপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১৬ জুলাই থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে দলের সাংগঠনিক কার্যক্রম চালু করার ঘোষণা দিয়েছে বিএনপি। সংগঠনটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, বিশ্বব্যাপী কোভিড-১৯ মহামারীর পরিপ্রেক্ষিতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম ২৫ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছিল। এই স্থগিতাদেশ আগামী ১৫ জুলাই পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা নির্দেশিত স্বাস্থ্যসুরক্ষা বিধি এবং সামাজিক দূরত্ব বিধি অনুসরণ করে দলের সাংগঠনিক কার্যক্রম, সাংগঠনিক গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৬ জুলাই থেকে পর্যায়ক্রমে সীমিত আকারে শুরু করা হবে।

৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাস ধরা পড়ে এবং ১৮ মার্চ প্রথম মৃত্যু হয় করোনায়। গত ২২ মার্চ বিএনপির পক্ষ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দলের সাংগঠনিক কার্যক্রম স্থগিতের কথা জানানো হয়। পর্যায়ক্রমে ২৫ মে, ২৫ জুন এবং ২৫ জুলাই পর্যন্ত স্থগিত রেখে সীমিত পরিসরে কার্যক্রম শুরুর ঘোষণা দিল দলটি। তবে করোনা পরিস্থিতিতে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে গেছে বিএনপি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ