শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি

স্বাস্থ্যবিধি মেনেই বসবে পশুর হাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সকল স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই এ বছর পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পশুর হাট বসবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পবিত্র ঈদুল আজহা-২০২০ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিতকল্পে প্রস্তুতি পর্যালোচনা সচিবালয় নিজ কক্ষে অনলাইন সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, পশুর হাটের নিরাপত্তা এবং পশু বিক্রি নিয়ে আমরা কয়েকটি সভা করেছি। আরো কয়েকটি সভা হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও এ নিয়ে সভা করে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি সভা করা হয়। পশুর হাট নিয়ে আমরা স্ব স্ব জায়গা থেকে দায়িত্ব পালন করব।

সভায়, ঢাকার দুই সিটি করপোরেশনের মেয়রসহ দেশের সকল সিটি কর্পোরেশনের মেয়র এবং বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা অংশ নেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ