বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সিঙ্গাপুর থেকে ফিরলেন ২৬২ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চার্টার্ড ফ্লাইটে করে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন ২৬২ জন বাংলাদেশি। বুধবার সন্ধ্যা ৭টা ১০ মিনিটে তারা দেশে আসেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

বিমানবন্দর সূত্র জানায়, আগতরা সিঙ্গাপুরে চাকরি হারানো শ্রমিক, পর্যটক, সেখানে চিকিৎসা করাতে যাওয়া রোগী এবং শিক্ষার্থী। সবাই হেলথ ও করোনা নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ফিরেছেন। তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, করোনার কারণে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালদ্বীপ, লন্ডনসহ বিশ্বের বিভিন্ন দেশে আটকে থাকা বাংলাদেশিদের বিশেষ ফ্লাইটে ফিরিয়ে আনছে রাষ্ট্রীয় পতাকাবাহী উড়োহজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এছাড়াও লন্ডন রুটে সপ্তাহের প্রতি রোববার যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করছে সংস্থাটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ