শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের শাহজালালের (রহ.) মাজারের দানবাক্স ব্যবস্থাপনায় উচ্চপর্যায়ের কমিটি

শায়খে গলমুকাপনীর ইন্তেকালে ছাত্র জমিয়তের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের অন্যতম সহ সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুস শহীদ গলমুকাপনীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ছাত্র জমিয়ত বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান ৷

গণমাধ্যমে প্রেরিত শোকবার্তায় তিনি বলেন, শায়খে গলমুকাপনী ইসলামের নিবেদিতপ্রাণ খাদেম ছিলেন ৷ আধ্যাত্মিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব ছিলেন ৷ সুন্নতের পূর্ণ অনুসরণ করতেন ৷ লাখো মানুষের ধর্মীয় রাহবার ছিলেন ৷ তার বর্ণাঢ্য জীবনে দেশ ও জনগণের সেবায় অসমান্য অবদান রেখেছেন ৷ বিশেষত সিলেট বিভাগের ইসলামী সমাবেশসমূহে তার বয়ান ও দোয়ায় লাখো মুসলমান সমবেত হতেন ৷

‘জমিয়তের একজন শীর্ষস্থানীয় নেতা হিসেবে রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন ৷ আদর্শিক সংগ্রামে আপোসহীন ছিলেন ৷ সুনামের সাথে সিলেটের দারুস সুন্নাহ গলমুকাপন জামিয়ার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন ৷’

আমরা তার ইন্তেকালে গভীরভাবে শোকাহত ৷ মরহুমের মাগফেরাত কামনা করছি ও শোকসন্তপ্ত পকিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ৷

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ