বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

বিদেশিদের জন্য চলতি মৌসুমে হজ স্থগিতের নতুন সিদ্ধান্ত সৌদির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের কারণে এবার সীমিত পরিসরে অল্পসংখ্যক মানুষের অংশগ্রহণে হজের আয়োজন করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি আরব। এ বছর শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা সীমিত সংখ্যায় হজে অংশ নিতে পারবেন।

রয়টার্সের সূত্রে আল জাজিরা আরবির দেয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবের হজ ও উমরা বিষয়ক মন্ত্রণালয় থেকে অনেকগুলো মিটিংয়ের পর সোমবার (২২ জুন) এ সিদ্ধান্ত জানানো হয়।

'আয়িম্মাতুল হারামাইনিশ শরীফাইনের' ওয়েবসাইট, টুইটার ও ফেসবুক পেজেও এই খবর নিশ্চিত করা হয়েছে।

বিদেশিদের ক্ষেত্রে হজ স্থগিতের ব্যাপারে হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়, বিশ্বের অধিকাংশ দেশে করোনা ভাইরাস ছড়িয়ে যাবার পর থেকেই সৌদি প্রশাসন তার বিস্তার রোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আসছে- এরই প্রেক্ষিতে হজ মৌসুমে দুয়ুফুর রহমান (আল্লাহর মেহমানগণ) যেন সম্পূর্ণ নিরাপদ থাকেন এজন্য সীমিত পরিসরে এবারের হজ আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

করোনা ভাইরাসের কারণে ৯০ বছরের সৌদি ইতিহাসে এবারই প্রথম হজ নিয়ে শঙ্কা দেখা দিয়েছিল। আর এবার সেই শঙ্কাই বিশ্ব মুসলিম উম্মাহকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করলো।

উল্লেখ্য, প্রতি বছর হজ মৌসুমে বিশ্বজুড়ে মুসলমানদের ধর্মীয় যাত্রা হয় সৌদি আরবের পবিত্র দুই শহর মক্কা ও মদিনাকে কেন্দ্র করে, যেখানে প্রায় ২৫ লাখ মুসুল্লি দীনের ফরজ এই বিধান পালনের উদ্দেশ্যে জড়ো হন। সূত্র: আল জাজিরা মুবাশির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ