মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১২০ বছর আগের কোরআনের বিরল কপি কিছু সংশোধনীসহ জাতীয় সংসদে পাস অর্থবিল-২০২৬ ১৪৩৮ থেকে ১৪৪২ হিজরির ফারেগদের নিবন্ধনের আহ্বান হাইআতুল উলয়ার

পূর্ব লাদাখে সেনা সরানো নিয়ে ভারত ও চীন একমত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পূর্ব লাদাখে বিরোধের জায়গা থেকে সেনা সরানোর ব্যাপারে একমত হলো ভারত ও চীন। ১১ ঘণ্টা ধরে লেফটানান্ট জেনারেল পর্যায়ে আলোচনার পর দুই দেশ এই মতৈক্যে পৌঁছেছে বলে ভারতীয় সেনা দাবি করেছে।

কীভাবে সেনা সরানোর কাজ হবে, তা ঠিক করতে আবার আলোচনায় বসবে দুই দেশ। ভারতীয় সেনার তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, আলোচনা ইতিবাচক, গঠনমূলক ও সৌহার্দ্যপূর্ণ হয়েছে।

সেনা সরানোর ব্যাপারে দুই পক্ষ একমত হয়েছে। পূর্ব লাদাখের সব বিবাদিত এলাকা থেকে সেনা সরবে। কীভাবে সেনা সরানো হবে, তা নিয়ে আলোচনা হয়েছে। এই আলোচনা চলবে। ভারতের তরফ থেকে চীনকে আরেকটি কথা জানানো হয়েছে, সেনা সরানোর সময় যেন গালওয়ানের মতো ঘটনা না ঘটে।

সূত্র জানাচ্ছে, আলোচনায় ঠিক হয়েছে, গালওয়ান, প্যাংগং সো এবং ফিঙ্গার পয়েন্ট ৫ থেকে ৮ পর্যন্ত এলাকায় সেনা সরানো হবে। এর আগে গত ৬ জুন গালওয়ানে সেনা সরানো নিয়ে মতৈক্য হয়েছিল। এ বার অন্য দুইটি বিতর্কিত এলাকা থেকেও সেনা সরানো নিয়ে মতৈক্য হলো বলে সূত্রের খবর। স্বাভাবিকভাবেই সেনা কর্তারা খুশি।

সেনা সূত্র জানাচ্ছে, সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ পূর্ব লাদাখের চীনের এলাকা চুশুল সেক্টরের মলডোতে আলোচনা শুরু হয়। আলোচনা শেষ হয় রাত সাড়ে এগারোটা নাগাদ। সেনা সরানোর বিষয়টি নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ায় এত দেরি হয়েছে। ভারতের তরফ থেকে চীনকে এও জানানো হয়েছে যে, সরকারি সিদ্ধান্ত হলো, প্রয়োজন হলে প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি চালাতে দ্বিধা করবে না ভারতীয় সেনা।

তবে এ বার ভারতীয় পক্ষ যথেষ্ট সতর্ক। কারণ, গত ৬ জুনের বৈঠকেও সেনা সরানো নিয়ে মতৈক্য হয়েছিল। কিন্তু তারপর গালওয়ানে সংঘর্ষ হলো। তাই এ বার দুই পক্ষের মধ্যে আরও আলোচনা হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ