শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার জায়নুল উলুম মাদরাসার নতুন মুহতামিম ও নির্বাহী মুহতামিম নির্বাচিত সহপাঠীর জানাজায় যেতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণ আলেমের

দেশে আটকেপড়া আরও ২৬৯ প্রবাসী ইতালি গেলেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার প্রাদুর্ভাবে বিমানবন্দর বন্ধ হওয়ার আগে বাংলাদেশে এসে আটকে পড়া ২৬৯ প্রবাসী বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে রওনা হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ এই ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রোমের উদ্দেশে যাত্রা শুরু করে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএমপিআর তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানিয়েছে, ফ্লাইটের যাত্রীরা ইতালির রেসিডেন্ট কার্ড পাওয়া প্রবাসী বাংলাদেশি। করোনার আগে দেশে এসে আটকা পড়েন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালি ফেরার আবেদন করেন। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ