মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা ১,৭০০ ছাড়িয়েছে ‘কয়েক মাস ধরে সালমান নদভী বিতর্কিত মাসয়ালা-মাসায়েল থেকে বিরত ছিলেন’ খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত ইসলামবিরোধিতা ও আমলগত বিচ্যুতির ভিন্নতা কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসবে আগামীকাল ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮ ইসলামী আন্দোলনের উপদেষ্টা পরিষদে যুক্ত হলেন আরও দুই সদস্য নিজেকে সংশোধন ছাড়া জাতির নেতৃত্বের অধিকার নেই: মাওলানা মাহমুদ মাদানী মিসরের গ্র্যান্ড মুফতির সঙ্গে বাংলাদেশি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ মক্কার জাদুঘরে প্রদর্শিত হচ্ছে ১২০ বছর আগের কোরআনের বিরল কপি

মৃত সাগরে যেতে পারবে না ফিলিস্তিনিরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নানা বিরোধিতা ও সমালোচনার পরও পশ্চিম তীরে ফিলিস্তিন অধ্যুষিত এলাকা দখল করতে যাচ্ছে ইসরায়েল।

এই পদক্ষেপ তীব্র প্রভাব ফেলবে ফিলিস্তিনিদের ওপর। দৈনন্দিন জীবনের বিভিন্ন ক্ষেত্রে এই প্রভাব পড়ার পাশাপাশি পশ্চিম তীরের অনেক স্থানেই যেতে না পারার শঙ্কায় আছেন তারা। তেমনই একটি স্থান মৃত সাগর (ডেড সী)। ফিলিস্তিনিদের শঙ্কা, ইসয়ায়েল ভূমি দখল করে নিলে তারা আর মৃত সাগরের কাছে যেতে পারবেন না।

আগামী ১ জুলাই পশ্চিম তীর ও জর্ডান ভ্যালির বিভিন্ন স্থান নিজেদের আয়ত্তে নেয়ার ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। জর্ডান ভ্যালির কাছেই মৃত সাগর অবস্থিত। ধারণা করে হচ্ছে, সেখানে সীমানা নির্মাণ করবে ইসরায়েল। যার কারণে ফিলিস্তিনিরা সেখানে যেতে পারবে না।

মৃত সাগর পশ্চিম তীরের অধিবাসীদের আকর্ষণীয় একটি পর্যটন কেন্দ্র। এর পানিতে কেউ ডুবে যায় না। সবাই ভেসে থাকে। সেইসঙ্গে তীরবর্তী কাদা ত্বকের জন্য বেশ উপকারী। শত শত বছর ধরে এই স্থান ফিলিস্তিনের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে আছে।

সেখানকার এক রিসোর্টের নিরাপত্তা কর্মী মুসা ফারাহ। তিনি বলেন, এই স্থান ফিলিস্তিনিদের জন্য একটি আশির্বাদ। যদি ইসরায়েলিরা সব দখল করে নেয় তাহলে এখানে তাদের আর আসা হবে না। তাদের আসতে অনুমতি লাগবে।

আরব নিউজের বরাতে জানা যায়, মৃত সাগরের আশপাশে থাকা ইসরায়েলি মালিকানাধীন রিসোর্টগুলো ইতোমধ্যে দখল পরিকল্পনার সঙ্গে নিজেদের সকল সুযোগ-সুবিধার ব্যবস্থা করে নিচ্ছে। তবে বিপদে পড়েছে ফিলিস্তিন মালিকানাধীন রিসোর্টগুলো।

সেখানকার বিয়ানকিনি ভিলেজ রিসোর্টের মালিক ফিলিস্তিন নাগরিক ডিনা দাগান। তিনি বলেন, আমার ব্যবসার খুব বেশি ক্ষতি হবে। ইসরায়েলি সরকারের জানা উচিৎ ছিলো যে, এখানে ঘুরতে আসা ফিলিস্তিনিদের ওপর নির্ভর করেই আমার ব্যবসা চলে। দখল হয়ে গেলে পর্যটকরা আমার এখানে আসবে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ