বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২৩ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

দেশে একদিনে করোনা শনাক্ত ৩৪৮০ জনের, ৩৮ মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৮০ জন এবং এবং সুস্থ হয়ে উঠেছে ১ হাজার ৬৭৮ জন।

আজ সোমবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ২৮৭টি। আর নমুনা পরীক্ষা হয়েছে ১৫ হাজার ৫৫৫টি। মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৭১৯টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ৩ হাজার ৪৮০ জন। এ পর্যন্ত শনাক্ত ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৭৬ শতাংশ।

অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৬৭৮ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৩৮ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৫০২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩০ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩ জন এবং নারী ৫ জন।

বয়স বিশ্লেষণে করে তিনি বলেন, ১১ থেকে ২০ বছরের মধ্যে ১ জন, ২১ থেকে ৩০ বছর ৩ জন, ৩১ থেকে ৪০ বছর ১ জন, ৪১ থেকে ৫০ বছর ৩ জন, ৫১ থেকে ৬০ বছর ১৬ জন, ৬১ থেকে ৭০ বছর ১০ জন, ৭১ থেকে ৮০ বছর ৩ জন এবং ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ১ জন মারা গেছে।

‘তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ১২ জন, রাজশাহী বিভাগে ২ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ১ জন এবং ময়মনসিংহ বিভাগে ২ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৫ জন, বাসায় ১২ জন এবং মৃত অবস্থায় ১ জন হাসপাতালে এসেছে’ বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ