বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

সাহারা খাতুনের শারীরিক অবস্থার উন্নতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে তার ভাগ্নে মজিবুর রহমান জানান, তাকে আরও কয়েক দিন হাসপাতালে থাকতে হতে পারে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজখবর নিয়েছেন। দলের ত্যাগী প্রবীণ এ নেতার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

এর আগে জ্বর, অ্যালার্জিসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে অসুস্থ অবস্থায় ২ জুন সাহারা খাতুন ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। তার অবস্থার উন্নতি হলে বেডে দেয়া হয়েছিল।

বৃহস্পতিবার (১৮ জুন) অবস্থার অবনতি হলে শুক্রবার সকালে তাকে আইসিইউতে নেয়া হয়। পরে সাহারা খাতুনের করোনা টেস্টে নেগেটিভ আসে। ডাক্তারদের পক্ষ থেকে জানানো হয় বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে পড়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ