শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন ‘হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায় ন্যায়বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে’ লাউড স্পিকারে আজান নিষিদ্ধ করতে চায় ডেনমার্ক সরকার

কুয়েতে জব্দ হচ্ছে পাপুলের ১৩৮ কোটি টাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অর্থ ও মানবপাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য কাজী শহীদুল ইসলাম পাপুলের ৫০ লাখ দিনার জব্দ হতে যাচ্ছে।

ইতোমধ্যেই কুয়েতের কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেশটির পাবলিক প্রসিকিউটর এ বিষয়ে সুপারিশ করেছেন।কুয়েতের প্রভাবশালী দৈনিক আল-কাবাস এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কুয়েতে পাপুলের প্রতিষ্ঠানের মূলধন ৩০ লাখ দিনারসহ মোট ৫০ লাখ দিনার জব্দ করা প্রয়োজন বলে মনে করছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

এর আগে, পাপুলের সঙ্গে অপরাধে এক সংসদ সদস্যসহ আরও ব্যক্তি জড়িত বলে প্রতিবেদন ছাপায় আল-কাবাস। তিন জন মিলে আনুমানিক ১৬৩ মিলিয়ন ডলারের বিনিময়ে ২০ হাজার শ্রমিককে বিদেশ পাঠিয়েছেন। জিজ্ঞাসাবাদে অর্থ লেনদেনের কথা স্বীকার করেছেন পাপুল।

গত ৬ জুন কুয়েতের মুশরেফ আবাসিক এলাকা থেকে পাপুলকে গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি। তবে তার গ্রেপ্তারের বিষয়ে বিস্তারিত জানাতে পারেনি বাংলাদেশ সরকার।

এদিকে, পাপুলের সাথে বিভিন্ন অবৈধ কাজে সাহায্যকারী সন্দেহে কুয়েত জনশক্তি মন্ত্রণালয়ের মহাপরিচালক আহমদ আল মুসা পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্তু কুয়েতের মন্ত্রিসভার এক সদস্য আহমেদ আল মুসাকে হুশিয়ারী করেছেন। তাকে পরিস্কার বলে দেয়া হয়েছে, আটক বাংলাদেশি সংসদ সদস্যদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে জনশক্তি মন্ত্রনালয়ের মহাপরিচালকের পদে থাকতে হবে।

জানা গেছে, শহিদ ইসলাম পাপুলকে জিজ্ঞাসাবাদে যাদের নাম এসেছে, তাদের মধ্যে মুসার নামটিও আলোচনায় রয়েছে। এটা জানতে পেরে মুসা পদত্যাগ করতে চেয়েছিলেন। কিন্ত কুয়েতের অর্থনীতি বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ম আল আকিল তাকে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আহমেদ আল মুসাকে স্বপদে বহাল থাকতে হবে।

-এ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ