বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনায় আরো ২ চিকিৎসকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ও দিনাজপুরে আরও দুই চিকিৎসকের মৃত্যু হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ডা. আশরাফুজ্জামান ও দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদ।

আজ বুধবার (১৭ জুন) সকাল ৮টায় কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অধ্যাপক ডা. আশরাফুজ্জামানের মৃত্যু হয়।

এছাড়া দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) জেলা শাখার সাবেক সভাপতি ডা. শাহ মো. আবদুল আহাদ করোনায় মৃত্যুবরণ করেছেন। তার বাড়ি চিরিরবন্দর উপজেলার আলোকদিহি ইউনিয়নের গোছাহার গ্রামে। তবে তিনি শহরের কালীতলায় সপরিবারে বসবাস করতেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য দিয়েছে। সংগঠনের দফতর সম্পাদক ডা. মোহাম্মদ শেখ শহীদ উল্লাহর পাঠানো ওই সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডা. আশরাফুজ্জামানের বয়স হয়েছিল ৬১ বছর। আর বিএমএ দিনাজপুর শাখার সাবেক সভাপতি ডা. শাহ আবদুল আহাদের বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি বলেন, এই দুই চিকিৎসকের মৃত্যুতে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও মহাসচিব ডা. মো. ইহতেশামুল হক চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন। তাদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

বিএমএর তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে চিকিৎসক, নার্সসহ তিন হাজার ২৩৫ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক আছেন ১ হাজার ১৯ জন। ৩০ জন চিকিৎসক কোভিড-১৯ সংক্রমণ নিয়ে এবং পাঁচজন এ ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ