বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনা: ১ জুলাই থেকে সকল বিমানবন্দর খুলছে মিশর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনার সংক্রমণ রুখতে ১৯ মার্চ সকল আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করার পাশাপাশি বিমানবন্দরগুলো বন্ধ করে দেয় মিশর। ১০৩ দিনের মাথায় অবশেষে আবার সবগুলো বিমানবন্দর খোলার সিদ্ধান্ত নিয়েছে মিশর সরকার।

১ জুলাই থেকে দেশটির সকল বিমানবন্দর খুলে দেয়া হবে। চালু করা হবে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট।

রোবাবার দেশটির বিমান পরিবহনমন্ত্রী মোহামেদ মানার আনবা এ বিষয়ে বলেছেন, ১ জুলাই থেকে আমরা আমাদের দেশের সকল বিমানবন্দরগুলো খুলে দিবো। ফ্লাইট চালু করবো অভ্যন্তরীণ ফ্লাইট। পাশাপাশি যেসব দেশ আমাদের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু করতে চাইবে তাদেরও সুযোগ দেয়া হবে।

আন্তর্জাতিক ফ্লাইট চালুর পর বিদেশী পর্যটকদের জন্য তিনটি উপকূলবর্তী প্রদেশের রিসোর্টগুলো খুলে দেয়া হবে। ১ জুলাই থেকে মিশর বিদেশী পর্যটকদের জন্য সমুদ্র তীরবর্তী রিসোর্টগুলোও খুলে দিবে। সূত্র: আল জাজিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ