রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮


করোনা উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি মোকাব্বির খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বালাগঞ্জ ( সিলেট) প্রতিনিধি: করোনার উপসর্গ নিয়ে সিলেট -২ (ওসমানীনগর ও বিশ্বনাথ) আসনের গণফোরামের সাংসদ মোকাব্বির খান ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়েছেন।

আজ সোমবার বিকাল ৩টার দিকে শ্বাসকষ্ট শুরু হলে তাকে সঙ্গে সঙ্গে ওই হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। তিনি সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।

তার ব্যক্তিগত সহকারী কয়েছ মিয়া জানান, জাতীয় সংসদ অধিবেশনে সোমবার মোকাব্বির খানের বক্তৃতা দেয়ার কথা ছিল। কিন্তু শ্বাসকষ্ট অনুভব করায় তিনি দুপুরে সিএমএইচে ভর্তি হয়েছেন। তার করোনা ভাইরাস প্রজেটিভ কিনা তা জানার জন্য নমুনা নেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ