বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থান দিবসে ইফাদাতুল উম্মাহ ফাউন্ডেশনের খতমে কুরআন ও দোয়া মাহফিল গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন চায় খেলাফত মজলিস ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ সংগ্রামের ফসল’ দেশব্যাপী ইসলামী আন্দোলনের জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন শুক্রবারে বায়তুল মোকাররমে জুমার খুতবাপূর্ব বয়ান করবেন দেওবন্দের মুহতামিম ইমরান খানের মুক্তি দাবিতে বিক্ষোভ পাকিস্তানে, ব্যাপক ধরপাকড় জুলাইয়ের কাছে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বায়তুল মোকাররমে কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল চব্বিশের জুলাই অভ্যুত্থান ও মাদরাসাপড়ুয়াদের অবিস্মরণীয় ভূমিকা হজযাত্রীদের জন্য নতুন ছাতার নকশা আহ্বান সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের

করোনায় সিলেটের সাবেক মেয়র কামরানের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য বদরউদ্দিন আহমদ কামরান ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

ঢাকায় কামরানের সঙ্গে থাকা তার ছেলে ডা. আরমান আহমদ শিপলু এ তথ্য নিশ্চিত করেছেন। কামরানের মরদেহ সিলেটে নেয়া হবে বলেও জানান তিনি।

সিলেট মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ জানান, আরমান আহমদ শিপলুর সাথে তার কথা হয়েছে। হাসপাতালের নিয়মকানুন সম্পন্ন করে তারা মরদেহ নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা হবেন। সকাল ৯টার দিকে আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দ একটি বৈঠকে বসবেন। সেখানে তার পরিবারের সাথে আলোচনা করে জানাজা ও দাফন নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ