শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

করোনায় আরও ২ পুলিশের মৃত্যু, মৃত বেড়ে ২৬

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ পুলিশের আরও দুই সদস্য মারা গেছে। এ পর্যন্ত করোনায় প্রাণ গেল মোট ২৬ পুলিশ সদস্যের। সোমবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান এই দু’জন।

এক বিজ্ঞপ্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ জানায়, মৃত পুলিশ সদস্যরা হলেন- এসআই এসএম মুকুল (৫৫) ও কনস্টেবল মুহা. আবুল হোসেন আজাদ (৫১)। তারা দু’জনই ডিএমপিতে কর্মরত ছিলেন।

এসআই মুকুল সোমবার ইম্পালস হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। একইদিন কনস্টেবল আজাদ রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এসআই মুকুলের বাড়ি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া থানার চরকুলী গ্রামে। আর কনস্টেবল আজাদের বাড়ি নেত্রকোনা জেলার মদন থানার জয়পাশা গ্রামে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ