শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

ধর্ম প্রতিমন্ত্রীর ইন্তেকালে বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ধর্ম প্রতিমন্ত্রী হাফেজ শেখ মোহাম্মদ আব্দুল্লাহর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ কওমি কাউন্সিলের চেয়ারম্যান, জামি'আ দ্বীনিয়া ঢাকার শাইখুল হাদীস মাওলানা আব্দুস সামাদ।

আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ ছিলেন উদার হৃদয়ের অধিকারী। অনেক বেশি আন্তরিক। কওমি মাদরাসার স্বীকৃতি বাস্তবায়নে তার অবদান অনস্বীকার্য।

‘অল্প কিছু দিনের মধ্যেই তিনি মানুষের ভালোবাসা, সহানুভূতি ও দোয়া অর্জন করে নিয়েছিলেন। তিনি একজন মহৎ ও সৎকর্মশীল ছিলেন। মন্ত্রীত্বে বেশিদিন ছিলেন না; তবে এ কয়েকদিনে গুরুত্বপূর্ণ কিছু কাজ তিনি করে গেছেন। বাংলাদেশে এমন ধর্ম প্রতিমন্ত্রীর ইতিহাস বিরল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন। জান্নাত নসিব করুন। যে ভালো কাজগুলো তিনি করে গিয়েছেন এর জাযা ও প্রতিদান দান করুন।

মাওলানা আব্দুস সামাদ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন। আল্লাহর দরবারে তার জন্য জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম কামনা করেন। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সকলকে ধৈর্য ধারণের আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ