শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রোববার থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু, জেনে নিন নিয়ম ‘ইসরায়েলকে কোনো শর্ত ছাড়াই লেবানন ছাড়তে হবে’ ‘বিশ্ব পরিস্থিতি যেদিকেই যাক, বাংলাদেশ-চীন বন্ধুত্ব বজায় রাখবে’ চীন সফরে প্রধানমন্ত্রীর ‘১৭ সমঝোতা’ স্মারকে স্বাক্ষর হরমুজ থেকে ৪ হাজার কোটি ডলার বাৎসরিক টোল করবে ইরান ঢাকার উদ্দেশে বেইজিং ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান লক্ষ্মীপুরে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত   সাবেক নেতার মৃত্যুদণ্ডের রায়ে ছাত্র জমিয়তের প্রতিবাদ বেনজীরকে ফেরাতে দুবাইয়ের জবাবের অপেক্ষায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী আন্দোলনের শূরার বৈঠক কাল, মহাসচিব পদে আসতে পারে পরিবর্তন

করোনায় সংক্রমিত শিক্ষা সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশজুড়ে বাড়ছে মরণব্যাধী করোনাভাইরাসের সংক্রমণ। বাদ যাচ্ছেন না ভিআইপিরাও। এবার সেই তালিকায় যুক্ত হলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. আলী নূর।

আজ রোববার ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার খবর তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সচিব মো. আলী নূর বলেন, গত ৭-৮ দিন আগে তার শরীরে মরণব্যাধী এই ভাইরাসটি শনাক্ত হয়। এরপর থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে ফুসফুসে একটা শ্যাডো থাকলেও তাতে ভয়ের কিছু নেই।

তিনি বলেন, এর আগে গত ২৫ মে ঈদের দিন আমার স্ত্রী, কন্যা, জামাতা ও নাতির শরীরেও ভাইরাসটি শনাক্ত হয়। পরে স্ত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। তবে বর্তমানে বাসাতেই চিকিৎসা দেয়া হচ্ছে। ইতোমধ্যে মেয়ে, নাতি ও জামাতা সুস্থ হয়ে গেছেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) ৮৬ ব্যাচের এই কর্মকর্তা বর্তমানে পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিটের (সিপিটিইউ) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হিসেবে কর্মরত।

এর আগে তিনি জীবন বীমা কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন পর্যায়ে কর্মরত ছিলেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ