রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

সিলেটে পুলিশ-চিকিৎসকসহ আরো ৪৫ জনের করোনা শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট ও সুনামগঞ্জ জেলায় চিকিৎসক ও পুলিশসহ আরো ৪৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে ৪১ জনই সিলেট জেলার ও ৪ জন সুনামগঞ্জ জেলার।

শুক্রবার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে এই ৪৫ জনের করোনা শনাক্ত হয়।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীতে ১৮৬টি নমুনা পরীক্ষা হয়। এর মধ্যে ৪১টি পজেটিভ আসে।

শনাক্ত হওয়া সকলেই সিলেট জেলার বাসিন্দা জানিয়ে তিনি বলেন, তাদের মধ্যে সিলেট নগর ও সদর উপজেলার বাসিন্দাই বেশি। আক্রান্তদের মধ্যে ওসমানী হাসপাতালের চিকিৎসক ও পুলিশ সদস্যও আছেন।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মুহা. লুৎফুর রহমান পুলিশ সদস্য আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে জানান, জেলায় ১১ জন পুলিশ সদস্যের করোনা পজেটিভ এসেছে। তাদের মধ্যে বিশ্বনাথ থানায় ৬ জন, ফেঞ্চুগঞ্জ থানায় ১ জন, ওসমানীনগর থানায় একজন এবং সিলেট পুলিশ লাইনের তিনজন করোন আক্রান্ত রিপোর্ট এসেছে।

এদিকে, শুক্রবার শাহজালাল বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ৪টি পজেটিভ আসে। বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জিয়াউল ফারুক জয় বিষয়টি নিশ্চিত করেছেন। শনাক্ত হওয়া চারজনই সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ