রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি    

টঙ্গীতে র‌্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: টঙ্গীতে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে শামীম হোসেন ওরফে হাসান (৩০) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। শুক্রবার রাতে টঙ্গী বাজার মাজার বস্তি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

র‌্যাব ১ এর অধিনায়ক সাফিউল্লা বুলবুল জানান, নিহত হাসান তুরাগ নদীর কাছে দুবোন ধর্ষণ, মাদক, ডাকাতি, হত্যা ও পুলিশের ওপর হামলাসহ ১৪ মামলার আসামি ছিল।

তিনি আরও জানান, র‌্যাব নিয়মিত টহলে থাকা অবস্থায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালাতে থাকে হাসান। র‌্যাব তাকে সন্দেহজনকভাবে ধরতে গেলে হাসান র‌্যাবকে লক্ষ্য আক্রমণ চালাতে থাকে। এ সময় র‌্যাব আত্মরক্ষার্থে গুলি চালালে হাসান ঘটনাস্থলে নিহত হয়।

উল্লেখ, বৃহস্পতিবার রাতে এই ঘটনাস্থলের দুই কিলোমিটার দূরে প্রথম শ্রেণীর ছাত্রী চাঁদনীকে ধর্ষণ শেষে হত্যাকারী সিরিয়াল ধর্ষক আবু সুফিয়ান টঙ্গীর মধুমিতা রেলগেট এলাকায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ