মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ

কিশোরগঞ্জে 'আল ইসলাহ' সংগঠনের উদ্যোগে শতাধিক পরিবার পেল ঈদ উপহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন ।।

কিশোরগঞ্জের মধ্য কাতিয়ারচরের 'আল ইসলাহ' সংগঠনের সদস্যরা একত্রিত হয়ে অন্তত ১০০ টি পরিবারের মধ্যে ঈদ উপহার প্রদান করেছেন।

গতকাল শুক্রবার (২২ মে) সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকার মানুষজনের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার সামগ্রী হিসেবে ১০০ টি প্যাকেট পৌঁছে দেয়া হয়।

সংগঠনেরসদস্যরা জানান, দেশের এই করোনা মহামারি প্রাদুর্ভাবে আমরা সাধ্য অনুযায়ী ১০০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করেছি। দেশের এই সমস্যায় যায় যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী গরীব দুঃখীদের পাশে দাড়ানো উচিত। আয়োজকরা আরো জানান, ইনশাঅল্লাহ আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভবিষ্যতেও এ ধরণের কাজ অব্যহত রাখব। যারা এ মহৎ কাজে সহযোগিতা করেছেন সংগঠনের পক্ষ থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খাদ্য সামগ্রী হিসেবে ৪ কেজি চাল, ১ কেজি পোলাউ, ১ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম দুধ, ৫০০ গ্রাম চিনি, ৫০০ গ্রাম ডাল, ৫০০ গ্রাম তেল, ১ কেজি পেঁয়াজ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সংগঠনের প্রতিষ্ঠাতা নরসুন্দা কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মোহাম্মাদ রহমত উল্লাহ, মাওলানা মিজানুর রহমান, উবায়দুল্লাহ ফুআদ, মোহাম্মাদ হাবিবুর রহমান, মোহাম্মাদ সুমন মিয়া, মজিবুর রহমান, মুজাহিদুল ইসলাম, মোহাম্মাদ রাসেল, মোহাম্মাদ রুবেল মিয়া, মোহাম্মাদ রাতুল, ইমরান, আব্দুর রাজ্জাক রাজু, বাছির, শহিদুল, সাদ্দাম, জয়নাল, সুজন, সম্রাট,দিদার, অন্তর, এমদাদুল হক, ওয়াসিম আকরাম, রাহাত, মুয়াজ্জেম, বাছেদ,মিজান, রফিকুল, এমদাদুল, সামাদ, আরিফ, জুয়েল, রাতুল, সোহাগ, রুহুল আমিন, বাছির, মোহাম্মাদ রমজান এবং হাসিব সহ সংগঠনের সদস্যবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ