রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

ঈদে ডিএমপির ১৪ নির্দেশনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পবিত্র রমজান মাস শেষের পথে। শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে সোমবার দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তাই করোনাকালীন এই সংকটে আসন্ন ঈদুল ফিতরের জামাত আদায়ের জন্য বেশ কিছু নির্দেশনা দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শুক্রবার দেশবাসীর উদ্দেশে পাঠানো সেই নির্দেশনায় বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৫ মে সোমবার দেশব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে ওইদিন ঈদগাহ বা উন্মুক্ত স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হবে না। ঈদের জামাত খোলা জায়গার পরিবর্তে নিকটস্থ মসজিদে অনুষ্ঠিত হবে।

সবমিলিয়ে মোট ১৪টি নির্দেশনা দিয়েছেন তিনি। সেগুলো হলো-

১। ঈদের জামাতের পূর্বে সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। ২। জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না। মুসল্লিগণ নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন। ৩। মসজিদে সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৪। মসজিদের প্রবেশদ্বারে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে। ৫। প্রত্যেককে নিজ নিজ বাসস্থান থেকে ওযু করে মসজিদে আসতে হবে। ওযু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। ৬। ঈদের নামাজে আগত ধর্মপ্রাণ মুসল্লিদের অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

৭। নামাজের কাতারে দাঁড়ানোর সময় সামাজিক দূরত্ব নিশ্চিত ও স্বাস্থ্যবিধি মেনে দাঁড়াতে হবে। এক্ষেত্রে এক কাতার অন্তর অন্তর দাঁড়াতে হবে।

৮। জামাত শেষে কোলাকুলি এবং পরস্পর হাত মেলানো থেকে বিরত থাকতে হবে। ৯। মসজিদে শৃঙ্খলার সাথে প্রবেশ ও বাহির হওয়ার জন্য পৃথক পৃথক ব্যবস্থা রাখতে মসজিদ কমিটিকে অনুরোধ করা হলো।

১০। ঈদে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের বাসায় যাতায়াত করা থেকে বিরত থাকুন। ১১। বিনোদন কেন্দ্রে যাতায়াত না করে নিজ ঘরে অবস্থান করুন এবং পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করুন। ১২। ঈদ উদযাপন করতে যারা ঢাকার বাহিরে যাবেন তারা নিজ বাসা অথবা ফ্ল্যাটের মেইন গেটে অটোলক ব্যবহার করুন। বাসাবাড়ি ত্যাগের পূর্বে রুমের দরজা জানালা সঠিকভাবে তালাবদ্ধ করুন।

১৩। মালিক পক্ষ থেকে মার্কেট-শপিং মলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করুন। আপনার এলাকার থানা অথবা পুলিশফাঁড়ির সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখুন।

১৪। খালি বাসায় মূল্যবান সামগ্রী না রাখাই ভালো। এক্ষেত্রে যেসব আত্মীয়-স্বজন ঢাকায় অবস্থান করছেন, তাদের বাসায় রেখে যেতে পারেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ