রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি    

ঈদে গ্রামে না যাওয়ার অনুরোধ স্বাস্থ্য অধিদফতরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন পবিত্র ঈদ উল ফিতরের শহর থেকে গ্রামে না যেতে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। একই সঙ্গে সবাইকে নিজ নিজ অবস্থানে থাকতে বলা হয়েছে। গ্রামে যাওয়ার কারণে করোনা সংক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যেতে পারে বলেও উল্লেখ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

শুক্রবার কোভিড-১৯ নিয়ে আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে শহর ছেড়ে গ্রামে না যাওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বর্তমান পরিস্থিতি করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধাবস্থা এবং সবাইকে লড়াইয়ের মানসিকতা ধারণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে যেখানে আছেন, সেখানেই অবস্থান করুন। শহর থেকে গ্রামের দিকে যাবেন না।

তিনি বলেন, যে প্রিয় আত্মীয়-স্বজনের সঙ্গে মিলিত হওয়ার জন্য শহর থেকে গ্রামে যেতে চাচ্ছেন, আপনার কারণে সেই প্রিয়জন না ঝুঁকিতে পড়েন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে প্রতিটি মন্ত্রণালয় জনগণের কল্যানে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে অনেক চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা, কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি এবং সাংবাদিকসহ অনেকেই অসুস্থ হয়েছেন এবং মারাও গেছেন। অনুগ্রহ করে সহযোগিতা করুন, সরকারেরর সব নির্দেশনা মেনে চলুন এবং চলাচল বন্ধ করুন। নিজে সুস্থ থাকুন এবং প্রিয়জনকে সুস্থ রাখুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ