সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

বাংলাদেশ ও কাতারে মানবতার সেবায় আলনূর কালচারাল সেন্টার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী।।
স্পেশাল করেসপন্ডেন্ট>

ধর্মীয় ও সাংস্কৃতিমূলক সংগঠন আল নূর কালচারাল সেন্টার কাতার করোনা মহামারির এই সময়ে দুস্থ প্রবাসীদের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন জেলায় অসহায় মানুষের সাহায্যে নিয়োজিত রয়েছে।

সংগঠনটি ইতিমধ্যে "আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশ" -এর সহায়তা কার্যক্রমের আওতায় ঢাকায় মাওলানা ইসহাক আহমদ, মুন্সীগন্জে মাওলানা শরাফতুল্লাহ নদভী ও নোয়াখালীতে মাওলানা জূনাইদের তত্ত্বাবধানে প্রায় অর্ধশত আলেম পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেছে।

অপরদিকে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদিকা পারভীন ইসলামের নেতৃত্বে সাভারে অর্ধশত বিধবা ও অভিভাবকহীন পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী দেয়া হয়।

এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অনুদানের অর্থ প্রেরণ করা হয়। আলনূর মহাপরিচালক প্রকৌশলী শোয়েব কাসেম ও নির্বাহী পরিচালক মাওলানা ইউসুফ নূর জানান,কর্তব্যের তাগিদে বিদেশে থাকলেও প্রবাসীর মন জুড়ে থাকে স্বদেশ।

ইসলামী শিক্ষা রমজানের শাশ্বত আহবান ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আলনূর সদস্যবৃন্দ কাতারে ও বাংলাদেশে
সাহায্য তৎপরতায় অংশ নিয়েছে।

আলনূর হেল্পিং হ্যান্ড বাংলাদেশের পরিচালক মাওলানা আনসারুল হক ইমরান বলেন, করোনা ভাইরাসের এই দুর্যোগময় মূহুর্তে দুস্থ মানবতার কল্যাণে নিবেদিত এই আয়োজনে যারা আর্থিক সাহায্য করেছেন তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে বছরব্যাপী এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ