রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

‘দুর্যোগ ব্যবস্থাপনায় শেখ হাসিনার সরকার বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার আবারও বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে।

আজ বৃহস্পতিবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে একথা বলেন।

ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্তদের সহায়তা, বেড়িবাঁধ মেরামতসহ সার্বিক পুনর্বাসনে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ করোনার পাশাপাশি ঘূর্ণিঝড়ে ক্ষতির শিকার। এই ক্ষয়ক্ষতি মোকাবেলায় দুটো চ্যালেঞ্জ অতিক্রমে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আহ্বান জানানো হচ্ছে।

তিনি বলেন, কিছুদিন ধরে অসাবধানতা, সচেতনতার জন্য করোনা ভাইরাসের সংক্রমণ ও মৃত্যুর হার বেড়ে চলছে। অহেতুক যেখানে সেখানে জনসমাগম করে জেনেশুনেই সংক্রমণ ও মৃত্যুকে ডেকে আনা হচ্ছে।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যক্ষ তত্বাবধানে ঝড়ের আগে বিভিন্ন জেলা প্রশাসন, স্বেচ্ছাসেবী সংস্থা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রায় ২৪ লাখ মানুষকে আশ্রয় কেন্দ্রে নিরাপদে নিয়ে এসেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ