রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

ঘূর্ণিঝড় আম্ফানে ক্ষতিগ্রস্তদের বাড়িঘর নির্মাণে ব্যবস্থা গ্রহণের আহ্বান ফখরুলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আম্ফানে নিহতদের রুহের মাগফিরাত কামনা ও তাদের শোক বিহ্বল পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঘূর্ণিঝড়ে আহতদের আশু সুস্থতা কামনা করছি এবং তাদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিতকরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িঘর নির্মাণে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।

বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, বুধবার উপকূলীয় জেলাগুলোতে সুপার সাইক্লোন আম্ফানের তীব্র আঘাতে হতাহতের ঘটনাসহ মানুষের ঘরবাড়ি, রাস্তাঘাট, গাছপালা, গবাদী পশু ধ্বংস হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি। উপকূলীয় এলাকা সাতক্ষীরা দিয়ে আসা এই প্রবল ঘূর্ণিঝড়ে বেশ কয়েকটি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকা প্লাবিত হয়েছে। বহু চিংড়ি ঘের ও বিস্তীর্ণ এলাকা তলিয়ে গেছে এই দানবীয় ঘূর্ণিঝড়ের আঘাতে। এছাড়া, কলা ক্ষেত, পানের বরজ এবং আমসহ ফসলী ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। মানুষের জীবন ও সম্পদ হয়েছে বিপন্ন, প্রাণহানীসহ অসংখ্য মানুষ আহত হয়েছেন।

আম্ফানে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে বলে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বাংলাদেশসহ সারাবিশ্বে করোনা ভাইরাসের মহামারিতে দুর্বিসহ জনজীবনের ওপর এই ঘূর্ণিঝড়ের অভিঘাত এক ভয়াবহ বিপর্যয়। তবুও দৃঢ়ভাবে বিশ্বাস করি, অতীত ঐতিহ্যের ন্যায় উপকূলবর্তী অঞ্চরের সাহসী মানুষেরা তাদের শোক ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নব উদ্যমে জীবন সংগ্রামে বিজয়ী হবে।

বিএনপির নেতাকর্মীদের সামর্থ্য অনুযায়ী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, পাশাপাশি সমাজের সচ্ছল ব্যক্তিদেরকেও উপদ্রুত এলাকায় অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ