রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা

কুমিল্লায় চিকিৎসকসহ একদিনে ৫৭ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বৃহস্পতিবার কুমিল্লায় রেকর্ড পরিমাণ আক্রান্ত হয়েছেন। একজন চিকিৎসক, তিন জন স্বাস্থ্যকর্মী এবং কুমিল্লা নগরীর চার জনসহ জেলায় এ দিন নতুন আক্রান্ত হয়েছেন ৫৭ জন। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪২৯ জনে।

করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি কুমিল্লা জেলার সমন্বয়ক ডা. নিসর্গ মেরাজ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, নতুন আক্রান্তদের মধ্যে লাকসাম স্বাস্থ্য কমপ্লেক্সেসের একজন চিকিৎসকসহ দুই জন, চান্দিনায় নয় জন, মুরাদনগরে নয় জন, নাঙ্গলকোটে আট জন, কুমিল্লা সদর হাসপাতালের ওটি বয়সহ কুমিল্লা নগরীতে চার জন, বরুড়ায় এক জন,আদর্শ সদর উপজেলায় ১০ জন, লালমাই এক জন, দেবিদ্বারে ১২ জন এবং তিতাসে এক জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়েছে।

বৃহস্পতিবার বিকেল পর্যন্ত কুমিল্লা জেলা থেকে সর্বমোট ছয় হাজার ৯২ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এই পর্যন্ত নমুনা পরীক্ষা শেষে রিপোর্ট এসেছে পাঁচ হাজার ৬৬৫ জনের। বৃহস্পতিবার তিন জনসহ মোট মারা গেছেন ১৭ জন। এ দিন ২১ জনসহ মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৩ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ