রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

সঙ্কটে পড়া সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস(কভিড-১৯) সংকটে বিপাকে পড়া সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তার ঘোষণা দিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সদ্য সমাপ্ত ষোড়শ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এ ঘোষণা দেন তিনি।

সম্প্রতি চাকুরিচ্যুত হওয়া, ৬ মাস ধরে কর্মহীন বা দীর্ঘ দিন বেতন না পাওয়া- এই তিন কারণে সংকটে পড়া সাংবাদিকদের জন্য দল-মত নির্বিশেষে আপদকালীন এ সহায়তার পরিমাণ হবে জনপ্রতি এককালীন ১০ হাজার টাকা।

করোনা পরিস্থিতিতে দেশের নানা পেশার মানুষের মতো বহু সাংবাদিকও সমস্যায় পড়েছেন জানিয়ে হাছান মাহমুদ বলেন, অসুবিধায় নিপতিত সাংবাদিকদের আর্থিক সহায়তার বিষয়টি আমরা প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেছিলাম। সেই প্রেক্ষিতে এ পরিস্থিতিতে যারা অসুবিধায় পড়েছে, তাদেরকে আর্থিকভাবে সহায়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনার প্রেক্ষিতে আজ একটি বিশেষ তহবিল থেকে সাংবাদিকদের সহায়তার সিদ্ধান্ত গ্রহণ করেছি।

বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এ বছর সাংবাদিকদের দুই কোটি টাকার বিশেষ সহায়তা দেয়া হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ