বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভাতার আওতায় আসছেন আরও আড়াই লাখের বেশি ইমাম-মুয়াজ্জিন কওমি শিক্ষার্থীদের জন্য সৌদির কাছে যে অনুরোধ করলেন মন্ত্রী আরিফুল হক আলেমরা স্বাধীনতার জন্য হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছেন: মাওলানা আরশাদ মাদানী আজ বাজারে আসছে আমিরে মজলিসের ‘জুলাই কেন আমাদের লড়াই?’ ছাত্রদল-শিবিরের সংঘর্ষে আহত ঢাকা আলিয়ার অধ্যক্ষ, মাথায় ১২ সেলাই হেফাজতের কেন্দ্রীয় নেতাদের হাতে জমিয়তের ‘ঐক্যের রূপরেখা’ হস্তান্তর ২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১৬১৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে বেড়েই চলেছে করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ৬১৭ জন এবং মারা গেছে ১৬ জন। এই সময়ে সুস্থ হয়েছে ২১৪ জন।

আজ বুধবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, আমরা গত ২৪ ঘণ্টায় ৪৩টি  ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১১ হাজার ১৩৮টি। নমুনা পরীক্ষা করেছি ১০ হাজার ২০৭টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ৬১৭ জন। এ পর্যন্ত করোনা ভাইরাসে শনাক্ত হয়েছে ২৬ হাজার ৭৩৮ জন।

অধ্যাপক নাসিমা বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৬ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩৮৬ জন। সুস্থ হয়েছে ২১৪ জন। মোট সুস্থ হয়েছে ৫ হাজার ২০৭ জন।

এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৫১ জন, মৃত্যু হয় ২১ জনের। তার আগের দিন সোমবার শনাক্ত হয় ১ হাজার ৬০২ জন, মারা যায় ২১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ