রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি    

দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সঙ্গে তার স্ত্রী টেনিরও কোভিড-১৯ পজিটিভ এসেছে, যিনি দেশটির প্রতিরক্ষামন্ত্রী।

গতকাল দেশটির প্রেসিডেন্ট কার্যালয়ের বরাত দিয়ে এমন একটি সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই প্রতিবেদনে বলা হয়, শুধু প্রেসিডেন্ট এবং তার স্ত্রীই নন, কার্যালয়ের আরো বেশ কিছু সদস্যের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে। তার মধ্যে প্রেসিডেন্টের দেহরক্ষীও আছেন।

এই ঘটনার পর ভাইস প্রেসিডেন্টের কার্যালয় সিলগালা করে দেওয়া হয়। অন্যদিকে এক ভিডিও বার্তায় রিয়েক মাশার জানান, খবরটি নিশ্চিত হওয়ার পর থেকে আমি ১৪ দিনের আইসোলেশনে আছি। আমার স্ত্রীও আলাদা হয়ে আইসোলেশনে আছেন। কার্যালয়ের অন্য যেসব কর্মীরা আক্রান্ত হয়েছেন তাদেরকে খুঁজে বের করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

দক্ষিণ সুদানে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৪৭ জন। মারা গেছেন ১২ জন। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। দেশটিতে প্রথমবারের মতো কোভিড-১৯ শনাক্ত হয়েছিল গত এপ্রিল মাসের ৬ তারিখে। প্রথম মৃত্যু এপ্রিলের ১৫ তারিখে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ