রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

হতদরিদ্র সাজতে গিয়ে ধরা পড়লেন ১৫৯০ স্বচ্ছল ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাগুরার মহম্মদপুরে হতদরিদ্রদের জন্য খাদ্যবান্ধব কর্মসূচীর সরকার নির্ধারিত মূল্য ১০ টাকার চাল পাওয়া ১৫৯০ জনই সচ্ছল। সম্প্রতি উপজেলা প্রশাসন যাচাই বাছাই শুরু করলে এ তথ্য বেরিয়ে আসে।

জানা যায়, এ উপজেলায় ২০১৬ সাল থেকে হতদরিদ্ররা খাদ্যবান্ধব কর্মসূচীর চাল পাওয়া শুরু করে। ২০২০ সালে উপজেলায় মোট ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষ এ কর্মসূচীর চাল পান।

সম্প্রতি উপজেলা প্রশাসন কার্ডধারীদের আর্থিক সচ্ছলতা নিয়ে যাচাই বাছাই শুরু করলে সরেজমিনে দেখতে পায়, কার্ডধারী ৬ হাজার ৫৬৭ জন নারী ও পুরুষের মধ্যে ১ হাজার ৫৯০ জনই সচ্ছল।

এদের মধ্যে মহম্মদপুর ইউনিয়নে ২৮৪ জন, নহাটায় ১৩৫ জন, দীঘায় ১৪৩ জন, বাবুখালীতে ১৯১ জন, পলাশবাড়ীয়ায় ১৭৬ জন, রাজাপুরে ১৯১ জন, বালিদিয়ায় ১৮৫ জন ও বিনোদপুর ইউনিয়নে ২৮৪ জন নারী ও পুরুষ রয়েছেন। অথচ এ কর্মসূচীর শর্ত রয়েছে কার্ডধারী হতদরিদ্র হতে হবে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এ সব সচ্ছল ব্যক্তিদের অনেকের বাড়িতে পাকা ভবন আছে। অনেক পরিবারের সদস্য বিদেশে থাকেন। অনেক সচ্ছল কার্ডধারী খাদ্যবান্ধবের চাল গরু দিয়ে খাওয়ান।

উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানূর রহমান জানান, সচ্ছল কার্ডধারী ১ হাজার ৫৯০ জনের কার্ড বাতিল করা হয়েছে। ওই স্থলে হতদরিদ্রদের যাচাই করে তাদের নাম অন্তর্ভূক্ত করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ