রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

হংকং সংসদে বিরোধীদের মারামারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হংকংয়ের জাতীয় সংসদে সরকারি দলের একজন সদস্যের ওপর হামলা চালিয়েছেন বিরোধীরা। বেইজিংপন্থী সরকারি দল সংসদীয় কমিটির নিয়ন্ত্রণ নেয়ার পর বিরোধীরা ক্ষিপ্ত হয়ে (সোমবার) এই মারামারির সূচনা করেন।

বেইজিংপন্থী সরকারি দলের সদস্য চ্যান কিন পোর সংসদীয় কমিটির নতুন নেতা নির্বাচনের জন্য সভাপতিত্ব করার প্রস্তুতি নিতে গেলে বিরোধীরা হামলা চালায়। এতে একজন সংসদ সদস্য সামান্য আহত হন।

নিরাপত্তারক্ষীদের বাধার মুখে বিরোধী সংসদ সদস্যরা বড় রকমের মারামারি সূচনা করতে পারেননি।

এর আগে, দীর্ঘদিন ধরে হংকংয়ের রাস্তায় চীন-বিরোধী বিক্ষোভ হয়েছে। একটি আইন পাসকে কেন্দ্র করে এই বিক্ষোভ হয় যাতে বলা হয়েছিল সন্দেহভাজন অপরাধীদেরকে বিচারের জন্য চীনের মূল ভূখণ্ডে পাঠানো যাবে। অবশ্য পরে সে বিল স্থগিত করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ