রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

‘সরকারের ভুল সিদ্ধান্তে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারের ভুল সিদ্ধান্তের কারণেই দেশে নভেল করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার রাজধানীর গুলশানের অবস্থিতি দলের চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

বিএনপি মহাসচিব বলেন, দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই সরকার জনগণের সুরক্ষার বিষয়ে উদাসীনতা দেখিয়েছে। যেখানে এই সংকটময় পরিস্থিতিতে স্বাস্থ্যখাতকে প্রাধান্য দেওয়া দরকার, সেখানে উল্টো অবহেলা করেছে। সরকারের এমন ভুল সিদ্ধান্ত আর উদাসীনতার কারণেই দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এবং সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। যা ভবিষ্যতে আরো ভয়াবহ রূপ নেবে।

তিনি বলেন, করোনা ভাইরাসের বিস্তার মোকাবেলায় সরকার একদিকে সকলকে সামাজিক দূরত্ব নিশ্চিতের কথা বলছে, অন্যদিকে সীমিত আকারে শপিংমমল ও দোকান-পাট খোলা ও যানবাহন চালু রাখার অনুমতি দিয়েছে। সরকারের একই সময়ে এমন দুই সিদ্ধান্ত একটি অপরটির সঙ্গে সাংঘর্ষিক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ