রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

মিরপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর মিরপুরে বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

মঙ্গলবার সকালে ওই এলাকার ওপেক্স গ্রুপের একটি গার্মেন্টসের শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে সড়কে চলে আসেন।

কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিমুজ্জামান বলেন, শ্রমিকরা প্রথমে বেতন-ভাতার জন্য গার্মেন্টসে যান। কিন্তু বেতন-ভাতার আশ্বাস না পেয়ে তারা বিক্ষোভ করতে থাকেন। একসময় তারা মিরপুর-১০ নম্বর গোলচত্বর, মিরপুর-১৩ সহ আশপাশ এলাকায় বিক্ষোভ শুরু করেন। মালিক পক্ষের সঙ্গে কথা বলে তাদের আশস্ত করে পরিস্থিতে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে।

মিজান নামে এক শ্রমিক জানান, ওপেক্স গামের্ন্টসে তারা কাজ করেন। গত এপ্রিল মাসের বেতন ও ঈদ বোনাস না দিয়ে মালিকপক্ষ তালবাহানা করছে। আজ সকালে বেতন-বোনাস দেয়ার কথা ছিল। কিন্তু বেতন-বোনাস না পেয়ে বাধ্য হয়ে শ্রমিকরা রাস্তায় নেমেছে।

তবে এ বিষয়ে মালিক পক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ