রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

মসজিদে গমন ও ঈদগাহে নামাজ পড়ার আহ্বান জানিয়ে মুফতি তাকি উসমানির আবেগঘন টুইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হুসাইন

স্বাস্থ্যবিধি মেনে মুসলিম উম্মাহকে রমজানের শেষ দশকে মসজিদে গমন ও ঈদগাহে গিয়ে ঈদের নামাজ জামাতে পড়ার আহবান জানিয়েছেন পাকিস্তানের প্রখ্যাত আলেম ও আন্তর্জাতিক ইসলামিক স্কলার মুফতি তাকি উসমানি।

গতকাল মঙ্গলবার (১৮ মে) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় তিনি এই আহবান জানান।

মুফতি তাকি উসমানি বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসের সঙ্কটময় পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে ধাবিত হচ্ছে, আক্রান্তদের সংখ্যা হতাশাজনক হারে বৃদ্ধি পাচ্ছে- এই পরিস্থিতিতে ব্যবসা-বানিজ্য, স্বাভাবিক জীবনযাপন ও ইবাদত-বন্দেগি কোনটাই বন্ধ করা সম্ভব নয়। এজন্য স্বাস্থ্যবিধি মেনে মুসলিম উম্মাহর জন্য মসজিদ আবাদ করা ও ঈদগাহে ঈদের নামাজের জামাত করা উচিত।

মুসলমানদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে পাকিস্তান সুপ্রিম কোর্টের সাবেক এই বিচারপতি আরও বলেন, মহিমান্বিত পবিত্র রমজান মাসের অবশিষ্ট দিনগুলোকে মহা সুযোগ মনে করে ও সতর্কতা অবলম্বনের সঙ্গে মসজিদ আবাদ করুন এবং দোয়া ও ইবাদতের প্রতি বিশেষ গুরুত্ব দিন।

একইসঙ্গে পাকিস্তান সরকারের প্রতি আশাবাদী হয়ে বিশ্ববরেণ্য এই আলেম বলেন, আশা করি সরকার নিজেদের দায়িত্ব ও মুসলমানদের জজবা ও অনুভূতি উপলব্ধি করে মসজিদে গমনের ক্ষেত্রে কোন বাধা সৃষ্টি করবেনা।

সবশেষ মুফতি তাকি উসমানি বলেন, দেশ ও জাতির উন্নতি, বৈশ্বিক মহামারির অবসান এবং দেশে বিশৃঙ্খলা বন্ধের লক্ষ্যে
সরকার ও জনগণের উচিত আল্লাহর নিকট বিশেষ দোয়া ও প্রার্থনা করা।

সূত্র: জিয়ো নিউজ উর্দু

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ