রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

‘বৈশ্বিক দুর্যোগ চলাকালেও সরকার স্বজনপ্রীতি করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মতো বৈশ্বিক দুর্যোগ চলাকালেও সরকার স্বজনপ্রীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (১৮ মে) দুপুরে টেলিকনফারেন্সের মাধ্যমে কুলাউড়া উপজেলায় বিএনপির উদ্যোগে খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির উদ্বোধনের আগে দেয়া সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, দেশের সাধারণ মানুষকে বঞ্চিত করে দলীয় নেতাকর্মীদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করছে সরকার। বিএনপির পক্ষ থেকে দেওয়া সর্বদলীয় খাদ্য সহায়তা বিতরণের প্রস্তাব প্রত্যাখ্যান করে সরকার স্বজনপ্রীতির দৃষ্টান্ত স্থাপন করেছে। বিএনপি সব সময় মানুষের কল্যাণে পাশে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে।

খাদ্য সহায়তা কর্মসূচি উদ্বোধনকালে আরও বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সাবেক মেয়র কামাল উদ্দিন জুনেদ, সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ