রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

‘এ শূন্যতা শুধু হিন্দুস্তানের নয় বরং গোটা বিশ্বের ইলমি জগতের’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রখ্যাত মুহাদ্দিস, মাদারে ইলমি দারুল উলূম দেওবন্দের শায়খুল হাদিস মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তিকালে গোটা বিশ্বের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিদগ্ধ এ আলেমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জামিয়া মাদানিয়া দারুল উলুম যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদিস, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির, গুলশান সেন্ট্রাল আজাদ মসজিদের খতিব মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, বিশ্বের অন্যতম শীর্ষ আলেমে দীন, প্রখ্যাত শাইখুল হাদিস, উলুমে হাদিসের নন্দিত পুরোধা ছিলেন মুফতি সাঈদ আহমদ পালনপুরী। তিনি উপমহাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ দারুল উলূম দেওবন্দে সদরুল মুদাররিসীন হিসেবে অধিষ্ঠিত ছিলেন। এ কারণে শুধু হিন্দুস্তান নয়, বরং সারা জগতের ইলমি অঙ্গনে এক বিশাল শূন্যতা তৈরি হলো এই বিশ্ববরেণ্য আকাবিরের ইন্তেকালে।

তিনি আরও বলেন, মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ফিকহি মতামতের গুরুত্ব আন্তর্জাতিকভাবে স্বীকৃত৷ তাকে বলা হত উস্তাযুল আসাতিযা, উস্তাযদের উস্তায। পৃথিবীজুড়ে হাজার হাজার আলেম তার ছাত্র কিংবা তার ছাত্রের ছাত্র। মদীনায় তিনি চার মাযহাবের ছাত্রদেরকে একসাথে হাদিসের দরস দিতেন। তার এই শূন্যতা পূরণ হবার নয়।

মুত্তাকি ও মুখলিস এই আলেম মনীষীর ইন্তেকালে আমি গভীরভাবে শোকাহত। আমি তার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়, স্বজন, তার ছাত্র এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ