রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: উপমহাদেশের ঐতিহ্যবাহী দীনী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোক বাণীতে নেতৃদ্বয় বলেন, হাদীস শাস্ত্রের বিশেষজ্ঞও বহুগ্রন্থ প্রনেতা আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ইলমে নববীর বিস্তারে অসামন্য অপবদান রেখে গেছেন। তিনি লাখো আলেমের উস্তাদ। বাংলাদেশসহ পৃথিবীর নানাপ্রান্তে তার অগনিত ছাত্র ছড়িয়ে ছিটিয়ে আছেন। তিনি বহু মূল্যবান পুস্তক রচনা করে গেছেন। তার মত একজন প্রাজ্ঞ আলেমে দীনের মৃত্যুতে সৃষ্ট শূণ্যতা পূরণ হবার নয়।

প্রদত্ত যৌথ শোক বাণীতে খেলাফত মজলিস নেতৃদ্বয় মরহুম শায়খুল হাদীস আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর দরবারে তার জান্নাতের আ’লা মাকাম নসিবের জন্য দোয়া করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ