রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আল্লামা সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে বেফাকের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরী আজ সকালে ভারতের মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।

আল্লামা সাঈদ আহমদ পালনপুরী ছিলেন বিশ্বের একজন প্রখ্যাত আলেমে দীন, যুগশ্রেষ্ঠ ফকীহ, মুহাদ্দিস ও বুযুর্গ। তিনি ১৯৭৫ সনে দারুল উলূম দেওবন্দে শিক্ষক ও মুহাদ্দিস হিসেবে যোগদান করেন। পরবর্তীতে তিনি দারুল উলূম দেওবন্দের প্রধান শিক্ষক পদে আসীন হন।

২০০৮ সনে তিনি দারুল উলূম দেওবন্দের শাইখুল হাদীসের আসন অলংকৃত করেন। তিনি ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইউরোপ, আমেরিকা ও আফ্রিকায় অসংখ্য ছাত্র, ভক্ত, অনুসারী ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার ইন্তেকালে বেফাকের চেয়ারম্যান আল্লামা শাহ আহমদ শফী এবং মহাসচিব আল্লামা আব্দুল কুদ্দুছসহ সকল নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেন।

মরহুমের জন্য দেশের সকল উলামায়ে কেরাম, মসজিদের ইমাম ও খতিব, মাসরাসার শিক্ষক ও ছাত্র এবং ধর্মপ্রাণ মুসলিমদের নিকট বেফাকের পক্ষ হতে বিশেষভাবে দোয়ার আবেদন করা হয়েছে। আল্লাহ তায়ালা তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ