রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আল্লামা সাঈদ আহমদ পালনপুরী রহ. এর ইন্তেকালে বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুসলিম বিশ্বের বরেন্য ব্যক্তিত্ব, প্রখ্যাত হাদীস বিশারদ ও ফকীহ, ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসার শাইখুল হাদীস আল্লামা মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ গভীর শোক প্রকাশ করেছেন।

আওয়ার ইসলামে পাঠানো শোক বার্তায় বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী বলেন, মরহুম পালন পুরী (রহ.) ছিলেন উপমহাদেশের কওমী মাদ্রাসা সমূহের প্রাণকেন্দ্র দারুলউলুম দেওবন্দের শায়খুল হাদীস। প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি বিজ্ঞতা ও দক্ষতার সঙ্গে ইলমে দ্বীনের সেবা করে গেছেন।

সমকালীন বিশ্বে তাকে হানাফী ফিকহের শীর্ষ স্থানীয় মুজতাহিদ ও বিদগ্ধ আলিম হিসেবে বিবেচনা করা হত। তঁার ওফাতে গোটা জগৎ একজন মহান ফকীহের বরকত ও সেবা থেকে বঞ্চিত হল।

প্রতিমন্ত্রী শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ