রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আল্লামা পালনপুরীর ইন্তেকালে বাংলাদেশ খেলাফত মজলিসের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদীস ও সাবেক মুহতামিম মুফতি সাঈদ আহমদ পালনপুরীর ইন্তেকালে গভীর শোক ও সমবেনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক।

নেতৃদ্বয় বলেন, আল্লামা পালনপুরী দীর্ঘ সময়ে হাদীসের খেদমত তথা বুখারী শরীফের দরস দিয়েছেন। বিভিন্ন বিষয়ে তার লেখা অনেক বই পুস্তুক রয়েছে। তিনি একজন ইসলামী স্কলার। ইসলামী শিক্ষা প্রচারে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বিশ্বব্যাপী তার অসংখ্য ছাত্র ও ভক্ত রয়েছে। তার মৃত্যু বিশ্ব একজন খালেছ হাদীসের খাদেম ও ইসলামী স্কলারকে হারিয়েছে। যা পূরণ হওয়ার নয়।

নেতৃবৃন্দ মরহুমের যাতে জান্নাতুল ফেরদাউস নসীব হয় আল্লাহর দরবারে এ দোয়া করেন। নেতৃদ্বয় তার শোকসনতপ্ত পরিবারের প্রতি গভীর সমবেনা জ্ঞাপন করেন এবং তাদেরকে সবরে জামিল ইখতেয়ারে তাওফিক কামনা করেন আল্লাহপাক রাব্বুল আলামীনের দরবারে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ