রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আফগান শান্তিচুক্তিকে স্বাগত জানাল ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসনের লক্ষ্যে দেশটির প্রেসিডেন্ট আশরাফ গনি ও প্রধান বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ যে শান্তি চুক্তিতে সই করেছেন তাকে স্বাগত জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি রোববার এক বিবৃতিতে আফগানিস্তানের দুই শীর্ষ রাজনৈতিক নেতার মধ্যে সমঝোতাকে স্বাগত জানান। পাশাপাশি তিনি বলেন, আফগান পক্ষগুলোর মধ্যে রাজনৈতিক সংলাপ ত্বরান্বিত করার কাজে যেকোনো ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।

কাবুলে গতকাল স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী আশরাফ গনি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধানের দায়িত্ব গ্রহণ করবেন। এ ছাড়া, আফগান মন্ত্রিসভায় দুই নেতার সমান অংশীদারিত্ব থাকবে। তালেবানসহ সব পক্ষের সাথে শান্তি প্রক্রিয়ার তদারকির দায়িত্ব শান্তি বিষয়ক উচ্চ পরিষদের হাতে থাকবে এবং বিরোধী পক্ষগুলোর সাথে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদল এই পরিষদের কাছে জবাবদিহী করবে।

আফগানিস্তানে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল গত ১৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হয় যাতে আশরাফ গনিকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশন। কিন্তু আব্দুল্লাহ আব্দুল্লাহ ওই ফলাফল প্রত্যাখ্যান করে বলেন, নির্বাচনে তিনি বিজয়ী হয়েছেন এবং তিনিই নির্বাচিত প্রেসিডেন্ট।

এরপর গত ৯ মার্চ এই দুই নেতার প্রত্যেকেই আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানে নতুন করে রাজনৈতিক সংকট তীব্র হয়। রোববারের চুক্তির মধ্যদিয়ে আপাতত সে অচলাবস্থার অবসান হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ