রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

আফগানিস্তানের অচলাবস্থা নিরসনে দুই নেতার শান্তি চুক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আফগানিস্তানে রাজনৈতিক অচলাবস্থা নিরসনে প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও প্রধান বিরোধীদলীয় নেতা আব্দুল্লাহ আব্দুল্লাহ শান্তি চুক্তিতে সই করেছেন।

এই চুক্তি অনুযায়ী আশরাফ ঘানি প্রেসিডেন্ট পদে বহাল থাকবেন এবং আব্দুল্লাহ আব্দুল্লাহ শান্তি বিষয়ক উচ্চ পরিষদের প্রধানের দায়িত্ব পালন করবেন। এছাড়া মন্ত্রিসভায় দুই নেতার সমান অংশীদারিত্ব থাকবে। তালেবানসহ সব পক্ষের সঙ্গে শান্তি প্রক্রিয়ার তদারকির দায়িত্ব শান্তি বিষয়ক উচ্চ পরিষদের হাতে থাকবে এবং বিরোধী পক্ষগুলোর সঙ্গে আলোচনায় অংশগ্রহণকারী প্রতিনিধিদল এই পরিষদের কাছে জবাবদিহি করবে।

দেশটিতে গত বছর অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণা করা হয় ১৮ ফেব্রুয়ারি। এতে আশরাফ ঘানিকে বিজয়ী ঘোষণা করলে ফলাফল প্রত্যাখ্যান করেন আব্দুল্লাহ আব্দুল্লাহ। পরে নিজেকে বিজয়ী প্রেসিডেন্ট দাবি করেন তিনি।

এরপর গত ৯ মার্চ এই দুই নেতার প্রত্যেকেই আফগানিস্তানের প্রেসিডেন্ট হিসেবে আলাদা আলাদা শপথ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে আফগানিস্তানে নতুন করে রাজনৈতিক সংকট তীব্র হয়|

গতকালের চুক্তির মধ্যদিয়ে আপাতত সে রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ