রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সংবিধান সংশোধন: বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’

সিলেটে করোনায় আক্রান্ত হয়ে বিএনপি নেতা দবির মিয়ার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেটে করোনায় আক্রান্ত হয়ে দবির মিয়া (৬৫) নামে এক বিএনপি নেতা মারা গেছেন।

গতকাল রোববার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা আক্রান্ত তার আরেক ভাই অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

সিলেট মহানগর ছাত্রদলের সহসভাপতি আব্দুল হাছিব জানান, দবির মিয়ার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে। তিনি তেললি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। এছাড়া তিনি নগরের সোবহানীঘাট নোয়াব আলী সবজি মার্কেটের পাইকারি ব্যবসায়ী ছিলেন। তার আরেক ভাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন।

এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট সাতজনের মৃত্যু হলো। এর মধ্যে সিলেট জেলা চারজন, হবিগঞ্জে একজন ও মৌলভীবাজারে দুইজন। তবে সুনামগঞ্জে এখন পর্যন্ত করোনায় কোনো মৃত্যু নেই।

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় দবির মিয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ রিপোর্ট আসে। পরে রাত ৯টার দিকে তিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে ভর্তি হন এবং সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

প্রসঙ্গত, সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে গত ৫ এপ্রিল। সিলেটের প্রথম রোগী হিসেবে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. মঈন উদ্দিন শনাক্ত হন।

এই বিভাগে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৪১৮ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৫৪ জন, সুনামগঞ্জে ৭৪, হবিগঞ্জে ১২৯ ও মৌলভীবাজার জেলায় ৬১ জন। করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেছেন ৮২ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৯, হবিগঞ্জে ৩৫ জন এবং মৌলভীবাজার জেলায় ২ জন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ