রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
এমপি ভবনে গাজী নজরুলের সেই স্ত্রীর মরদেহ উদ্ধার  মাদক নির্মূলে শিক্ষার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে  রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির সৌজন্য সাক্ষাৎ  নাজাত ইসলামী মারকাজের বহুমুখী কার্যক্রম নিয়ে সাংবাদিক-গুণীজনদের সঙ্গে মতবিনিময় গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারের দাবি খেলাফত মজলিসের কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি সমালোচনার মুখে ‘নেক্সাস’ বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন

'রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি পরিহার করুন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি পরিহার করতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের উদ্দেশ্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বিএনপির ক্রমাগত জঘন্য মিথ্যাচার ফৌজদারি অপরাধের শামিল। নেশা না করেও নেশাগ্রস্ত মানুষ যেভাবে নেশায় বুঁদ হয়ে বকবক করে, তাদের নেতাদের বক্তব্যগুলো ঠিক সেই রকম। তাই আশা রাখি, দয়া করে পবিত্র রমজান মাসে মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসবেন এবং এই অভ্যাসটা পরিহার করবেন।

তিনি আরও বলেন, করোনার এই দুর্যোগে মানুষের জীবন রক্ষায় দেশের ইতিহাসে বৃহত্তম ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করছে শেখ হাসিনার সরকার। ৬ কোটির বেশি মানুষ এই ত্রাণ সহায়তা পেয়েছেন। আওয়ামী লীগের পক্ষ থেকে আরো এক কোটি মানুষকে সহায়তা দেয়া হয়েছে। ফলে এখন পর্যন্ত কেউ না খেয়ে মারা যায়নি।

ত্রাণ পেয়ে মানুষ খুশি দাবি করে মন্ত্রী বলেন, সরকারের এই কার্যক্রমে বিএনপি খুশি হতে পারেনি। তারা প্রচণ্ড হতাশ এবং সেই হতাশা থেকেই নেতারা উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছে। বিএনপি মাঝেমধ্যে ঢাকা, কেরানীগঞ্জ, নারায়ণগঞ্জে ত্রাণ দেয়ার নাম করে ফটোসেশন করে চলে আসছে। তারা এখন জেগেও ঘুমায়। তাই তাদের ঘুম ভাঙানো যায় না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, দলের পক্ষ থেকে ত্রাণ বিতরণ অত্যন্ত স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে। এই কাজে বিরোধী রাজনীতিকরাও সহায়তা করছে। দল-মত নির্বিশেষে সবাইকে ত্রাণ বিতরণ কার্যক্রমের আওতায় আনা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ